শিরোনাম

কুড়িয়ে পাওয়া শিশুকে পাঠানো হলো সরকারি শিশু পরিবারে

নিউজ ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় খোকন (১২) নামে কুড়িয়ে পাওয়া এক শিশুর নিরাপদ আশ্রয়ের জন্য সরকারি শিশু পরিবারে পাঠানো হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সমাজসেবা অধিদফতর শিশুটিকে সেখানে পাঠিয়ে দেয়। সে গাইবান্ধা উপজেলার ইদুলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সৎ মা জুলেখা বেগম তাকে বকাঝকা করলে সে বাড়ি থেকে বের হয়ে শ্রীমঙ্গলে যাওয়ার জন্য লালমনিরহাট এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে উঠে। পথে সে হারিয়ে যায়।
বাগাতিপাড়া উপজেলার প্রতাবপুর গ্রামের হাসেম আলীর ছেলে শাহিন আলম ট্রেনের মধ্যে শিশুটিকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পায়। পরে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শাহিন তাকে বাগাতিপাড়া থানা হেফাজতে দিয়ে দেন।
বাগাতিপাড়া থানার পক্ষ থেকে গাইবান্ধার সাদুল্লাপুর থানার মাধ্যমে শিশুটির বাবার সাথে ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু শিশুটির পরিবারের কেউ তাকে নিতে আসেনি। অবশেষে শিশু খোকনকে উপজেলা সমাজসেবা অধিদফতরের নিকট হস্তান্তর করে পুলিশ।
পরদিনও পরিবারের কোন সাড়া না পাওয়ায় বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সমাজসেবা অফিস শিশুটিকে নাটোর সরকারি শিশু পরিবারে নিরাপদ আশ্রয়ের জন্য পাঠিয়ে দেয়।

basic-bank

Be the first to comment on "কুড়িয়ে পাওয়া শিশুকে পাঠানো হলো সরকারি শিশু পরিবারে"

Leave a comment

Your email address will not be published.


*