নিউজ ডেস্ক : চলতি বছরের প্রথম ৩৮ দিনে যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১২৯ জন নিহত হয়েছে। ‘কিলড বাই পুলিশ’ নামে একটি প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। এই প্রতিষ্ঠানটি দেশটিতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তালিকা দেওয়া হয়েছে।
তালিকায় শেষ নামটি রয়েছে অ্যালেক্স ক্রিস্টোফার ডেভিসের। ২০১৩ সাল থেকে পুলিশের হাতে নিহত সকল ব্যক্তির তথ্য বিবরণসহ পূর্ণ তালিকা প্রতিনিয়ত হালনাগাদ হচ্ছে ‘কিলড বাই পুলিশ’ এর ওয়েবসাইটে (কিলডবাইপুলিশ ডট নেট)। ব্রিটিশ পত্রিকা দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে শ্বেতাঙ্গদের চেয়ে দ্বিগুণ মারা গেছেন কৃষ্ণাঙ্গরা।

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে ৩৮ দিনে ১২৯ খুন!"