শিরোনাম

কোচকে বরখাস্ত করল ধুঁকতে থাকা ওসানসুনা

নিউজ ডেস্ক : কোচ এনরিখ মার্টিন মনরিয়ালকে বরখাস্ত করেছে লা-লিগায় শুরু থেকেই বাজে পারফর্মেন্সের কারণে ধুকতে থাকা ওসানসুনা।১১ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহকারী ক্লাবটি বর্তমানে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে অবস্থান করছে।

গত মৌসুমে ক্লাবটিকে উপরের দিকে তুলে আনা ৬০ বছর বয়সি এই কোচকে ২০১৬-১৭ মৌসুমের শুরু থেকেই দুর্বল পারফর্মেন্সের খেসারত দিতে হল। এই কোচের অধীনে ক্লাবটি এখনো পর্যন্ত একটি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছ।

গত শনিবার অ্যালভেসের কাছে হেরে যাওয়া ম্যাচটিই এনরিখের অধীনে ক্লাবটির শেষ ম্যাচ ছিল। তার পরিবর্তে কোচের দায়িত্ব নিয়েছেন অ্যালফ্রেডো সানচেজ।

 

basic-bank

Be the first to comment on "কোচকে বরখাস্ত করল ধুঁকতে থাকা ওসানসুনা"

Leave a comment

Your email address will not be published.


*