শিরোনাম

‘কোনো নাটক না করে সন্ত্রাস বন্ধ করতে আসুন ‍একযোগে কাজ করি’

নিউজ ডেস্ক : ‍আশকোনার জঙ্গিবিরোধী অভিযান প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এতদিন বললেন জঙ্গি নেই ‍এখন কোথা থেকে ‍এলো। আমরা সরকারকে বলবো কোনো নাটক বা রিহার্সেল না করে অন্যায় ও সন্ত্রাস বন্ধ করতে আসুন ‍একযোগে কাজ করি।
আজ রবিবার দুপুরে স্বাধীনতা ফোরাম ‍আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘লুই কানের নকশা : পাকিস্তানি পতাকার ‍আদলে স্বৈরাচারী ‍আইয়ুবের স্বপ্নের প্রতিফলন’ শীর্ষক ‍গোলটেবিল ‍আলোচনা সভায় তিনি ‍এসব কথা বলেন।

রিজভী বলেন, যদিও জঙ্গি দমনে ‍আমরা সহযোগিতার কথা বলেছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন ‍আমি ‍একাই দমন করবো।

নাসিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে ‍আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে ‍লীগপন্থী বুদ্ধিজীবীরা টেলিভিশন ফাটিয়ে দিচ্ছেন। অথচ ‍এই পুলিশ ‍ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে সিল মেরেছে তখন তারা কোথায় ছিলেন। হঠাৎ তাদের জন্য ‍এত ‍উদার হয়ে গেলেন কেন?

রিজভী বলেন, নারায়ণগঞ্জ নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনা মোতায়েনের দাবি করেছিলাম। কিন্তু তা ‍আমলে নেয়নি নির্বাচন কমিশন। হঠাৎ করে ৭২ ঘণ্টা ‍আগে প্রচার বন্ধ করে দেয়া হলো। নির্বাচনের ‍আগের দিন গোটা ‍এলাকায় অনেকটা সান্ধ্য আইন জারি করা হয়েছে। তাই সবার মধ্যে প্রশ্ন ‍উঠেছে পর্দার ‍আড়ালে ‍আসলে কিছু হয়েছে কি না।

তিনি আরও বলেন, যতদিন যাচ্ছে নির্বাচন নিয়ে নানা খবর বের হচ্ছে। কোথাও ভোট পড়েছে ৮০ শতাংশ। কোথাও পড়েছে ২০ শতাংশ। ‍এটা কী করে সম্ভব।

basic-bank

Be the first to comment on "‘কোনো নাটক না করে সন্ত্রাস বন্ধ করতে আসুন ‍একযোগে কাজ করি’"

Leave a comment

Your email address will not be published.


*