শিরোনাম

কোহলির নেতৃত্বে ইতিহাসের পুনরাবৃত্তি চান ধোনি

নিউজ ডেস্ক : আগামীকাল রবিবার বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সর্বকালের অন্যতম এই অধিনায়কের জন্য এটা নিশ্চয়ই অন্যরকম এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।

কিন্তু ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনির মাঝে তেমন কিছু দেখা গেল না। স্বভাবসুলভ ভঙ্গিতেই সাংবাদিকদের সাথে কথা বললেন তিনি। বললেন কোহলিকে সহযোগিতা করার কথা।
এ দিন নেতৃত্ব ছাড়ার বিষয়ে ধোনি বলেন, “একাধিক অধিনায়কত্ব বিষয়টি কাজে আসছিল না। সুতরাং আমি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, টেস্টের মতো সীমিত ওভারের ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত বিরাট কোহলি। ”

২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয়েছিল ধোনির। দুই বছর আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। গত রবিবার পুনেতে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবারের মতো টস করতে নামেন ২০০ ওয়ানডে ম্যাচে দেশকে নেতৃত্বদানকারী ধোনি।

মাঠের খেলার বিষয়ে ধোনি বলেন, “আমি চার নম্বরে ব্যাটিং করতে চাই। তবে দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করতে আমার অসুবিধা নেই। ক্যাপ্টেন কোহলিকে আমি মাঠে সব রকম ভাবে সাহায্য করব। ”

কোহলিকে নিয়ে ধোনির আশা আরও ব্যাপক। কিছুটা স্মৃতিকাতর হয়ে ধোনি বলেন, “নেতা হিসেবে আমি সব সময় ম্যাচ শেষ করে আসার চেষ্টা করেছি। আশা করছি কোহলির নেতৃত্বে ভারত তার থেকে বেশি ম্যাচ জিতবে। ওর নেতৃত্বে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে টিম ইন্ডিয়া।

basic-bank

Be the first to comment on "কোহলির নেতৃত্বে ইতিহাসের পুনরাবৃত্তি চান ধোনি"

Leave a comment

Your email address will not be published.


*