নিউজ ডেস্ক : নতুন বছরে নিজের লক্ষ্য স্থির করে ফেললেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। এবারই প্রথম কনফেডারেশন কাপে খেলতে দেখা যাবে পর্তুগালকে।
আর প্রথমবারেই বাজিমাৎ করতে চান সিআর সেভেন। দেশকে এই আন্তর্জাতিক এই ট্রফিটা উপহার দিতে চান তিনি।
ফুটবল ক্যারিয়ারে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন ফুটবলের পোস্টার বয়। দেশের জার্সিতে জিতেছেন ইউরো কাপ। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন। তার পেছনে পড়ে গেছেন লিওনেল মেসি। এবার কনফেডারেশন কাপেও সেই ফর্মটা ধরে রাখতে মরিয়া রোনালদো। এই টুর্নামেন্টে রাশিয়া, নিউজিল্যান্ড ও মেক্সিকোর সঙ্গে এক গ্রুপে রয়েছে পর্তুগাল।

Be the first to comment on "রোনালদোর নতুন লক্ষ্য"