শিরোনাম

কোয়ার্টারে ম্যানচেস্টার সিটি

নিউজ ডেস্ক : সার্জিও আগুয়েরোর জোড়া গোলে হাডার্সফিল্ড টাউনকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ৫-১ ব্যবধানের এ জয়ের ফলে আসরের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

গত ১৮ ফেব্রুয়ারি এ দুই দলেরই খেলা গোলশূন্য ড্র হওয়ায় এটি রিপ্লে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে ম্যাচের সাত মিনিটে হারি বানের গোলে এগিয়ে যায় হার্ডাসফিল্ড। তবে ৩০ মিনিটে সমতায় ফেরে সিটি। রাহিম স্টারলিংয়ে অ্যাসিস্টে লিরয় সেনের গোল করলে সমতা পায় দলটি।

পাঁচ মিনিট পর আর্জেন্টাইন তারকা আগুয়েরোর পেনাল্টি গোলে লিড পায় সিটি। আর ৩৮ মিনিটে আগুয়েরোর পাসেই আরেক আর্জেন্টাইন পাবলো জাবালেটা গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আগুয়েরো। আর ইনজুরি সময়ে কেলেচি এলহেনাচোর গোল করলে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলা শিষ্যদের।

আগামী ১১ মার্চ শেষ আটের ম্যাচে মিডলসবার্গের বিপক্ষে মাঠে নামবে সিটি।

basic-bank

Be the first to comment on "কোয়ার্টারে ম্যানচেস্টার সিটি"

Leave a comment

Your email address will not be published.


*