শিরোনাম

ধর্মঘটে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিন মামলা

নিউজ ডেস্ক : পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা, গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতরাতে রাজধানীর দারুসসালাম থানায় করা তিন মামলার দুটিতে পুলিশ ও একটিতে শ্রমিকদের হামলার শিকার একজন পথচারী বাদী হয়েছেন।
দারুস সালাম থানার ওসী সেলিমুজ্জামান জানান, মামলায় গাবতলীর শ্রমিক নেতা তাজুল ও আহমদসহ ৪৬ জনের নাম উল্লেখ করে প্রায় হাজার লোককে আসামী করা হয়েছে। আসামীদের বেশীরভাগই শ্রমিক নেতা।
তিনি জানান, মামলায় পরিবহন ধর্মঘটের নামে অরাজকতা, পুলিশের কাজে বাধা, হামলা ভাংচুরসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

basic-bank

Be the first to comment on "ধর্মঘটে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিন মামলা"

Leave a comment

Your email address will not be published.


*