নিউজ ডেস্ক : আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সরকার-৩। এরইমধ্যে ছবিটির পোস্টার বের হয়েছে। রামগোপাল বর্মা পরিচালিত এই ছবিটিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে অমিতাভ বচ্চন ও জ্যাকি শ্রফ-এর লুক।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ‘সরকার’ ও ২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘সরকার রাজ’। ‘সরকার ৩’-এ অমিতাভকে সুভাশ নাগরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন রনিত রায়, রোহিনী হাট্টানগাড়ি এবং ভরত দাভোলকার।
পোস্টারে রাফ অ্যান্ড টাফ অমিতাভ বচ্চন ও জ্যাকি ছাড়াও রয়েছেন মনোজ বাজপেয়ী, ইয়ামি গৌতম এবং অমিত সাধ।

Be the first to comment on "মুক্তি পাচ্ছে সরকার-৩"