শিরোনাম

ক্রনিক অসুস্থতায় সুস্থ থাকুন ৫ উপায়ে

নিউজ ডেস্ক : নানা ধরনের ক্রনিক অসুস্থতার কারণে বিশ্বের অসংখ্য মানুষ তাদের স্বাভাবিক কাজ করতে পারেন না। আর নানা ধরনের ক্রনিক রোগে আক্রান্ত বহু মানুষই সঠিকভাবে তাদের রোগ সম্পর্কে কোনো ধারণা রাখেন না।

এক্ষেত্রে কয়েকটি পরামর্শ দিয়েছেন অ্যামি কুর্জ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
১. নিজেই নিজের পরামর্শদাতা হোন
আপনার দেহের বিষয়ে আপনার চেয়ে অন্য কেউ ভালো জানে না। আর তাই আপনার অবশ্যই নিজের রোগটি সম্পর্কে যথেষ্ট খোঁজ-খবর নিতে হবে। নিজে চিকিৎসা করার অবশ্যই চেষ্টা করবেন না। কিন্তু রোগের লক্ষণগুলো নিজেই চিকিৎসককে জানাবেন। এতে রোগটি নিয়ন্ত্রণ রাখা সহজ হবে।
২. এ টিম
চিকিৎসকরাই আপনার রোগের সমাধান দিতে পারবেন। আর এজন্য চাই সঠিক রোগের জন্য সঠিক চিকিৎসক নির্বাচন করা। আপনার রোগের বিষয়ে যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এমন এক বা একাধিক চিকিৎসকের সঙ্গে আপনার রোগ বিষয়ে আলোচনা করুন। তাদের নিয়ে তৈরি করুন আপনার ‘এ টিম’।
৩. নিজের যত্ন
অন্যরা আপনার দিকে যতই মনোযোগী হোন না কেন, এসব বিষয়ে মূল ভূমিকা রাখতে হবে আপনাকেই। আপনি যদি সঠিক নিয়মে ওষুধ ও পথ্য সেবন করেন তাহলে তা রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া সঠিক নিয়মকানুন মেনে চললে বহু রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
৪. সঠিক খাবার
খাবারকেই সত্যিকার ওষুধ বলেন অনেকে। সঠিকভাবে খাবার খেলে বহু রোগ যেমন আক্রমণ করে না তেমন রোগগুলো নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়। শুধু ডায়াবেটিস কিংবা হৃদরোগই নয় আরও বহু রোগের জন্যই এটি প্রযোজ্য। আপনার যদি এ ধরনের কোনো রোগ থেকে থাকে তাহলে আপনার কী খাবার খাওয়া উচিত তা জেনে নিন।
৫. সঠিকভাবে সংযুক্ত থাকুন
আপনার যে অসুস্থতাই থাকুক না কেন, তার সব খোঁজখবর রাখা আপনার দায়িত্ব। যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে প্রতিনিয়ত রক্তের সুগারের পরিমাণের ওপর চোখ রাখতে হবে। একইভাবে উচ্চ রক্তচাপ হলে সর্বদা রক্তচাপের ওপর চোখ রাখতে হবে। অন্যান্য রোগের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আপনি যদি বিষয়টির ওপর সব সময় চোখ রাখেন তাহলে রোগ নিরাময় সহজ হবে।
basic-bank

Be the first to comment on "ক্রনিক অসুস্থতায় সুস্থ থাকুন ৫ উপায়ে"

Leave a comment

Your email address will not be published.


*