শিরোনাম

ক্রাইস্টচার্চে অনুশীলনে টিম টাইগার

নিউজ ডেস্ক : মাঝখানে আর একদিন; তারপরই শুরু হবে অগ্নিপরীক্ষা। বিদেশের মাটিতে নিজেদের শক্তি দেখানোর চ্যালেঞ্জ নিয়ে নিউজিল্যান্ড সফরে গেছে টিম টাইগার।

গতকালই প্রথম ওয়ানডে ম্যাচের ভেন্যু ক্রাইস্টচার্চে পৌঁছেছে মাশরাফিরা। এরপর আর অনুশীলন করার সুযোগ না থাকায় আজ শনিবার সকাল থেকেই নিজেদের ঝালিয়ে নেওয়া শুরু করেছে টাইগাররা।
জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে হ্যাগলি ওভালে অনুশীলন সেশন শুরু হয়েছে টাইগারদের। নিউজিল্যান্ডের সম্পূর্ণ বিপরীত কন্ডিশনে ইতিমধ্যেই অনেকটাই মানিয়ে নিয়েছে সাকিব-মুশফিকরা। গতকাল ক্রাইস্টচার্চে পৌঁছে ঘোরাঘুরি আর ভারতীয় রেস্তোরাঁয়া দল বেঁধে খাওয়া-দাওয়া করে বেশ মজায় কাটিয়েছেন তারা।

এদিকে ক্রাইস্টচার্চে নামতেই গতকাল থেকেই ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই আবহাওয়ার সঙ্গে মোটেই পরিচিত নয় সফরকারীরা। এমনকী ম্যাচগুলোতে বৃষ্টির হানা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেটা হলে লড়াইটাই মাটি হয়ে যাবে।

basic-bank

Be the first to comment on "ক্রাইস্টচার্চে অনুশীলনে টিম টাইগার"

Leave a comment

Your email address will not be published.


*