শিরোনাম

ক্রিকেট মাঠে পাকিস্তানকে বয়কট করতে বললেন গাম্ভির

নিউজ ডেস্ক : মনের কথাটা মুখে আনতে কখনোই দেরী হওয়ার রেকর্ড নেই গৌতম গাম্ভিরের। সম্প্রতি ভারতের টেস্ট দলে ফেরা এই ওপেনিং ব্যাটসম্যানের ঠোটকাটা হিসেবে বদনাম বা সুনাম আছে। সেই তাকে এক সাংবাদকি প্রশ্ন করলেন অবস্থা যা তাতে পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা কি উচিৎ? ডাক করবেন কেন অভিজ্ঞ ব্যাটসম্যান? সাফ জানিয়ে দিলেন, ক্রিকেট মাঠে ভারতের উচিৎ পাকিস্তানকে বয়কট করা।

কাস্মির সমস্যা এখনো ভারত-পাকিস্তান সম্পর্ককে অস্থির করে রেখেছে। ঝামেলাটা লেগেই আছে। সীমান্তে প্রতিবেশী দেশদুটি একে অন্যের দিকে বন্দুক তাক করে আছে। এই অবস্থায় ৩৫ বছরের গাম্ভির পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার পক্ষে নন। তার ভাষায়, “সীমান্তের এই সন্ত্রাস থেকে তারা সরে না আসা পর্যন্ত পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার একদমই পক্ষে না আমি। যারা সন্তান, বাবা, স্বামী হারিয়েছে তাদের কষ্টটা মানুষের বোঝা উচিৎ বলে মনে করি আমি।”

কিন্তু এতে কি ক্রিকেট আর রাজনীতিকে এক করে ফেলা হচ্ছে? এই যে বলিউডে পাকিস্তানের শিল্পিদের বয়কর করার দাবি উঠেছে তাও কি ঠিক? কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক তার অবস্থানটা পরিস্কার করে জানিয়ে দেন, “রাজনীতির সাথে ক্রিকেট বা বলিউডকে মিলিয়ে ফেলা ঠিক না- এই কথা বলা খুব সহজ। কিন্তু যারা স্বজন হারিয়েছে তারাই কেবল যন্ত্রণাটা বোঝে। আমাদের আগে নিজেদের দেশকে নিরাপদ করতে হবে। সেই কারণে সীমান্তে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ক্রিকেট নয়।” টুইটারেও এ নিয়ে পোস্ট দিয়েছেন গাম্ভির।

 

basic-bank

Be the first to comment on "ক্রিকেট মাঠে পাকিস্তানকে বয়কট করতে বললেন গাম্ভির"

Leave a comment

Your email address will not be published.


*