শিরোনাম

খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না করছেন: ইনু

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে বেগম খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন। এটা তার কাছে শোভা পায় না। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে মায়াকান্না করছেন তা হচ্ছে মাছের মায়ের পুত্র শোকের মতো অবস্থা। উনি আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন।
ইনু বলেন, যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে তারা গণতন্ত্রে বসবাস করবে কি-না এটা জাতির কাছে বড় প্রশ্ন। গণতন্ত্রকে যদি নির্ভেজাল গতিতে এগোতে হয় তাহলে যারা হত্যা-খুন, আগুন সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের গণতন্ত্রে থাকার কোনও অধিকার নেই। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ নেতাকর্মীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না করছেন: ইনু"

Leave a comment

Your email address will not be published.


*