নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে হোসে মরিনহোর দলের পারফরমেন্সে দারুন সন্তুষ্ট সাভাগে। বিশেষ করে সপ্তাহান্তে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়টা ছিল অসাধারণ।
এদিকে সিটি তাদের সর্বশেষ তিনটি প্রিমিয়ার লিগের ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছে। লিগ টেবিলের শীর্ষে থাকা চেলসির তুলনায় তাদের পয়েন্টের ব্যবধান সাত। এমতাবস্থায় সাবেক ফুটবলার রবি সাভাগে মন্তব্য করেছেন সিটির উপরে থেকে এবার মৌসুম শেষ করবে ইউনাইটেড।
ওল্ড ট্র্যাফোর্ডের যুব দলের সাবেক খেলোয়াড় সাভাগে আশা করেন ম্যানচেস্টারের আধিপত্য দীর্ঘদিন পরে হলেও ইউনাইটেডের পক্ষে ফিরে আসুক। দৈনিক মিররে নিজের কলামে সাভাগে লিখেছেন, “লড়াইয়ে আমাদের বর্তমান ফর্ম এটাই প্রমান করে যে ম্যানচেস্টারে আমরাই এগিয়ে আছি। হোসে মরিনহো এক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে থাকলেও সিটিজেনদের নিয়ে পেপ গার্দিওলা দুঃশ্চিন্তায় রয়েছেন। গত ছয় সপ্তাহে সিটির তুলনায় ইউনাইটেডের পারফরমেন্সে আমি অনেক বেশ খুশি। ”
তিনি আরও লিখেছেন, “গত আগস্টে শিরোপা দৌড়ে ফিরে আসার জন্য আমি ইউনাইটডেকে টিপস দিয়েছিলাম। কিন্তু আসলে প্রথম থেকেই তারা পিছিয়ে পড়াতে সামনে এগিয়ে আসতে ব্যর্থ হচ্ছে। কিন্তু গত সপ্তাহেও আমি কলামে যা লিখেছি আজ আবারো বলছি ওল্ড ট্যাফোর্ডে মরিনহোর বাজে দিন শেষ হয়েছে। টেবিল কখনো মিথ্যা বলে না। ইউনাইটেড শিরোপা জিততে না পারলেও সিটির থেকে উপরে থেকেই লিগ শেষ করবে।

Be the first to comment on "সিটির উপরে থেকেই মৌসুম শেষ করবে ইউনাইটেড"