নিউজ ডেস্ক : খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন ওরফে বোমারু বিল্লাল (৩৫) নামের এক ডাকাত ও তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার দিনগত রাত ২টার দিকে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মুক্তেশ্বরী গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, ২ রাউন্ড গুলি, চারটি বোমা ও একটি ধারালো ছোরা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, নিহত বিল্লাল ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে চিহ্নিত ডাকাত ও চরমপন্থি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী। বন্দুক যুদ্ধের সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। নিহত বেল্লালের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ ১২ মামলা রয়েছে। সে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
খুলনায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

Be the first to comment on "খুলনায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত"