শিরোনাম

গাছতলায় বসে রুটি খেলেন মন্ত্রী, হতবাক রুটি বিক্রেতা!

নিউজ ডেস্ক : গাছতলায় বসে মরিচ বাটা দিয়ে রুটি খাচ্ছেন দেশের একজন সুনামধন্য মন্ত্রী। যে নারী রুটি বানাচ্ছেন তিনি তো অবাক! দেশের একজন মন্ত্রী আজ তার সামনে বসে তারই তৈরি করা রুটি খাচ্ছেন। কৌতুহলী মানুষ তাকিয়ে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ, পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে। যিনি খুশি মনে রুটি খেয়েই চলছেন। ঘটনাটি আজ শনিবার রাজশাহী নগরের শ্রীরামপুর পদ্মার পারের।

গতকাল শুক্রবার রাজশাহী সফরে গেছেন ওবায়দুল কাদের। সেখানের বেশকিছু ছবি তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছেন। সেখানে দেখা যায় যে রাস্তার পাশে কালাই-রুটি বিক্রির দোকান থেকে খুশিমনেই রুটি খাচ্ছেন তিনি। আর নারী রুটি বিক্রেতা যেন অবাক হয়ে তাকিয়ে আছেন মন্ত্রীর দিকে।

তিনি অবাক হচ্ছেন যে দেশের একজন মন্ত্রী তার রাস্তার পাশের খোলামেলা দোকান থেকে রুটি খাচ্ছেন। কারণ সচারচার একটু বিত্তবান ব্যক্তিরাও রাস্তার পাশের এরকম খোলামেলা দোকান থেকে কিছু খান না।

বাংলাদেশের সকল রাজনীতিক এবং সাধারণ মানুষের কাছে ওবায়দুল কাদের পছন্দের ব্যক্তি। বাংলাদেশের ফাটাকেষ্টও বলা হয় তাকে। এর প্রধান কারণ হলো তার সহজ সরল জীবনযাপন। বেশীরভাগ সময় টি শার্ট পরেই এবং অতি সাধারণ ভাবেই চলাফেরা করেন তিনি। আর সাধারণের কাছে পছন্দের অন্যতম কারণ হলো তার সারল্যতা।

তবে ওবায়দুল কাদেরের ক্ষেত্রে এটি নতুন ঘটনা নয়। রাস্তার পাশের তরকারির দোকান থেকে বাজার করা, চায়ের টং দোকান থেকে চা খাওয়াসহ সাধারণের মত চলাফেরা করে এর আগেও অনেকবার সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

basic-bank

Be the first to comment on "গাছতলায় বসে রুটি খেলেন মন্ত্রী, হতবাক রুটি বিক্রেতা!"

Leave a comment

Your email address will not be published.


*