শিরোনাম

গুজবে কান দেন না ॥ আদিত্য

নিউজ ডেস্ক :  ‘আশিকি ২’ খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুর অভিনীত ‘ওকে জানু’ ছবিট মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (১৩ জানুয়ারি)। তবে তার অভিনীত সিনেমার থেকে বেশি আলোচনা হচ্ছে তার সঙ্গে বলিউড সুন্দরীদের প্রেমের সম্পর্ক নিয়ে। শ্রদ্ধা কাপুর থেকে ক্যাটরিনা কাইফ, বলিউডের সুন্দরী নায়িকাদের সঙ্গে তার প্রেমের গুজবের অন্ত নেই। কিন্তু এসব বিষয়ে নির্বিকার আদিত্য। সম্প্রতি তিনি জানালেন, গুজব শুনে শুনে তার চামড়া মোটা হয়ে গিয়েছে, এখন আর এসবে মাথা ঘামান না তিনি!

ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্কের কথা সরাসরি সামনে না আনলেও সম্প্রতি আদিত্য বলেন, ‘বেশিরভাগ সময়েই লোকজন আমাদের নিয়ে ভুল খবর তৈরি করে। এই ইন্ডাস্ট্রিতে কাজের চেয়ে বেশি প্রাধান্য পায় তারকাদের ব্যক্তিগত জীবনের খবর। ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা করতে আমি পছন্দ করি না। কারও সঙ্গে শুধু বন্ধুত্ব করতে চাইলেও সেটা নিয়ে জল্পনা তৈরি হয়ে যায়। তাই বেশি কথা বলতে চাই না। যে যেটা ভাবতে চায়, ভাবুক।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

basic-bank

Be the first to comment on "গুজবে কান দেন না ॥ আদিত্য"

Leave a comment

Your email address will not be published.


*