শিরোনাম

গেজেট প্রকাশে আরো এক সপ্তাহ সময় পেল সরকার

নিউজ ডেস্ক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আবারো এক সপ্তাহের সময় দিল সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সরকারের দায়ের করা সময় আবেদন শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এই আদেশ অনুযায়ী আগামী বৃহস্পতিবার পরবর্তী আদেশের জন্য মামলাটি কার্যতালিকায় আসবে। আজ সরকারের পক্ষে দুই সপ্তাহ সময় চেয়ে সময় আবেদন দাখিল করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি বলেন, আইনমন্ত্রী দেশের বাইরে থাকায় গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি।

এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আইনমন্ত্রী আইন পর্যালোচনা করেন না। আইন পর্যালোচনা করে মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগ। কেন আপনারা আবারো সময় চাচ্ছেন। গত সপ্তাহে বলেছিলেন, গেজেট প্রকাশ করতে এক সপ্তাহ সময় লাগবে। এরপর আদালত সরকারকে এক সপ্তাহ সময় দেন। এর আগে শৃঙ্খলা বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে ২৪ নভেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে গত ৭ নভেম্বর সরকারকে নির্দেশ দিয়েছিলো আপিল বিভাগ।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিলো। সর্বোচ্চ আদালতের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি চাকরির শৃঙ্খলা সংক্রান্ত খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট ওই বিধি সংশোধন করে সরকারকে বিধিমালা প্রকাশের নির্দেশ দেয়।

basic-bank

Be the first to comment on "গেজেট প্রকাশে আরো এক সপ্তাহ সময় পেল সরকার"

Leave a comment

Your email address will not be published.


*