নিউজ ডেস্ক : দিন কয়েক আগেই মুম্বইয়ের টপ মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে এনগেজমেন্টের পর নতুন জার্নি শুরু করেছেন শ্রাবন্তী। এ বার হনিমুনের পালা। ডেস্টিনেশন গোয়া। সেখানে তাঁদের রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল ওয়ার্ল্ডে শেয়ার করেছেন শ্রাবন্তী। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ইটস্ নট রামলীলা, ইটস্ অফকোর্স কৃষ্ণলীলা।’
এক বছরের রিলেশনশিপের পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী-কৃষ্ণ। মুম্বইতে তাঁদের প্রথম আলাপ। তার পর তা প্রেমের চেহারা নিতে বেশি সময় নেয়নি। বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটুও করিয়েছেন নায়িকা। কাজের জন্য দু’জনে দুই শহরের বাসিন্দা। কিন্তু, বিয়ের পর কি শ্রাবন্তী পাড়ি জমাবেন মুম্বইতে? সে উত্তর দেবে ভবিষ্যত। এর আগে প্রযোজক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাঁদের ১২ বছরের একটা ছেলেও রয়েছে, অভিমন্যু। শ্রাবন্তীর বেস্ট ফ্রেন্ড তাঁর ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকই। কৃষ্ণর সঙ্গেও ঝিনুকের খুব ভাল সম্পর্ক।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Be the first to comment on "গোয়ায় হনিমুনে শ্রাবন্তীর ‘কৃষ্ণলীলা’"