নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ৫৪ জন দাখিল পরীক্ষার্থী বহনকারী একটি বাস। তবে ১৫ জন আহত হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এরপর সবাই কেন্দ্রে চলে যায় পরীক্ষায় অংশ নিতে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এসব পরীক্ষার্থী বহনকারী বাসটি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম এবং থানার ওসি মো. জহিরুল ইসলাম খান। আহতদের মধ্যে আয়েশা ছিদ্দিকা নামের এক পরীক্ষার্থীর বাঁ হাত ভেঙে গেছে। সামান্য আঘাতপ্রাপ্তরা হলো মো. রিজভী, শাহিনা আক্তার, শারমিন আক্তার, সাকিব, আরিফুল ইসলাম, হেলাল উদ্দিন, রায়হান, মাহমুদুল করিম, আলী আজগর, খতিজা খাতুন, মোস্তফা জন্নাত, মনিরা বেগম, খাদিজা আক্তার এবং নাঈমা সুলতানা।

Be the first to comment on "চকরিয়ায় দাখিল পরীক্ষার্থী বহনকারী বাস উল্টে আহত ১৫"