নিউজ ডেস্ক : কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে প্রাইভেট কারচাপায় পথচারী দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তাদের সঙ্গে থাকা একটি ছেলে (৯)।
রবিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে একটি বাস পেছন থেকে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে আহত হয় তাদের সঙ্গে থাকা একটি ছেলেশিশু। গুরুতর অবস্থায় ছেলেটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Be the first to comment on "চান্দিনায় প্রাইভেট কারচাপায় নিহত ২ নারী"