নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এ-সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশকে ২০০ কোটি ডলারের সহায়তা দেবে বিশ্বব্যাংক। আগামী তিন বছরে এই সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
মঙ্গলবার সকালে বরিশাল থেকে ঘুরে এসে বিকেলে আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি।
সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে বাংলাদেশ। ক্রমবর্ধমান এ ঝুঁকি মোকাবিলায় আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব।
এর আগে সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জিম ইয়ং কিম বলেন, আগামী তিন বছরে শিশুদের অপুষ্টি দূর করতে বর্তমানের তুলনায় ১০০ কোটি ডলার বেশি দেওয়া হবে বাংলাদেশকে।

Be the first to comment on "জলবায়ু পরিবর্তন : ২০০ কোটি ডলারের প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের"