শিরোনাম

জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার নির্দেশ এরশাদের

জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার নির্দেশ এরশাদের

নিউজ ডেস্ক॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ২০শে অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন । সাংগঠনিক এক নির্দেশনায় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেছেন, ২০শে অক্টোবরের মহাসমাবেশ হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনপূর্ব শেষ মহাসমাবেশ। তাই এই মহাসমাবেশে পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে হবে। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতিও আহ্বান জানিয়েছেন । রোববার (১৪অক্টোবর) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ এখন এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। অনেকেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও সন্দেহ প্রকাশ করছে। কিন্তু গণতান্ত্রিক শাসন বহাল রাখা এবং দেশে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের কোনো বিকল্প নাই। জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ২০শে অক্টোবরের মহাসমাবেশে পার্টির নির্বাচনী নীতিমালা ঘোষণা করা হবে। এখানে পার্টির নির্দেশনা নিয়ে সর্বস্তরের নেতাকর্মীকে মহাসমাবেশের পর দেশব্যাপী কাজ শুরু করতে হবে। সমাবেশে পার্টির সর্বস্তরের কমিটির সদস্যদের উপস্থিত থাকা বাধ্যতামূলক থাকবে।

basic-bank

Be the first to comment on "জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার নির্দেশ এরশাদের"

Leave a comment

Your email address will not be published.


*