নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর জাতীয় পার্টি (দক্ষিণ)-এর কমিটি ঘোষণা করলো বিরোধী দল জাপা। সোমবার জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা’কে সভাপতি এবং জহিরুল আলম রুবেল’কে সাধারণ সম্পাদক করে ১৯৯ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি, ঢাকা মহানগর দক্ষিণ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিককে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে পুনর্বহাল করেছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এরশাদ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে দিয়ে আতিকুর রহমান আতিককে আহ্বায়ক এবং শংকর পালকে সদস্য সচিব করে ১১১ সদস্যের হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করেছেন।

Be the first to comment on "জাপা ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন"