নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলছে। আজ শনিবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এই দিনে ৬ শিফটের পরীক্ষা হবে। এদিকে পরীক্ষায় প্রচুর শিক্ষার্থী অংশ নেওয়ায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে ক্যাম্পাসে আসার পথে দেড় কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। তবে ঢাকা যাওয়ার পথে যানজট নেই।
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, পরীক্ষার্থীদের চাপ বেশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যানজটের কারণে শিক্ষার্থীদের হাতে সময় নিয়ে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতেই।
উল্লেখ্য, জাবি ভর্তি পরীক্ষায় ২০৩০ আসনের বিপরীতে দুই লাখ ২০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী আবেদন করেছে। রবিবার ২০ নভেম্বর ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission পাওয়া যাবে।

Be the first to comment on "জাবিতে চলছে ভর্তি পরীক্ষা, তীব্র যানজট"