শিরোনাম

জার্মানিতে জ্বালানী ইঞ্জিন চালিত গাড়ি নিষিদ্ধ হচ্ছে

নিউজ ডেস্ক : ২০৩০ সালের মধ্যে জার্মানিতে জ্বালানী ইঞ্জিন চালিত সব ধরণের গাড়ি নিষিদ্ধ হতে যাচ্ছে। জার্মানীর ফেডারেল কাউন্সিল ইঞ্জিন চালিত গাড়ি নিষিদ্ধের জন্য একটি রেজোলিউশন পাশ করেছে। এতে ২০৩০ সালের মধ্যে নতুন অভ্যন্তরীণ জ্বালানী ইঞ্জিন চালিত গাড়ি নিষিদ্ধ হয়ে যাবে।

অর্থাৎ ২০৩০ সালের পর থেকে জার্মানিতে সবাইকে শূন্য শতাংশ কার্বন নির্গমনকারী গাড়ি কিনতে হবে। সেটা বৈদ্যুতিক অথবা হাইড্রোজেন চালিত গাড়ি হতে পারে। তবে তার জন্য কোন আইনত বাধ্যতামূলক নেই।

আইনত বাধ্যতামূলক না হলেও জার্মানির ফেডারেল কাউন্সিল ইউরোপীয় ইউনিয়নজুড়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য ইউয়োপীয় কমিশনকে বলেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের এই নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা আছে।

তবে যদি এই নীতি সত্যি বাস্তবায়িত হয় তাহলে ডিজেল চালিত ইউরোপীয় ইউনিয়নের গাড়ি চালকদের কর বিরতি বন্ধ করে দেওয়া হতে পারে। জিরো ইমিশন গাড়ির চল শুরু হলে ডিজেল বিক্রির হার কমে যাবে বলে উদ্বিগ্ন অটোমেকাররা।

 

basic-bank

Be the first to comment on "জার্মানিতে জ্বালানী ইঞ্জিন চালিত গাড়ি নিষিদ্ধ হচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*