শিরোনাম

ভালো যাচ্ছে না করন-কাজলের সম্পর্ক!

নিউজ ডেস্ক : কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’। করন জোহরের জনপ্রিয় ছবিগুলোতে সবচেয়ে বেশি দেখা যাওয়া তারকাদের একজন কাজল। করনের ‘কাভি আলবিদা না কেহ না’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিগুলোতেও দেখা গেছে কাজলকে।

শুধু পর্দায় কাজ করার ক্ষেত্রে এক হওয়া নয়, ব্যক্তিগত পর্যায়েও করন-কাজলের বন্ধুত্বের সমীকরণটি ছিল অসাধারণ। করন একাধিকবার জনসম্মুখে কাজলকে নিজের সৌভাগ্যের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন।

কিন্তু ব্যক্তিগত কারণে সেই মধুর সম্পর্ক আর আগের মতো নেই। কাজলের স্বামী অজয় দেবগন এ খবর জানিয়েছেন। অজয় বলেন, আমি করনের বন্ধু নই। এমনকি কাজলের সঙ্গেও তার সম্পর্ক আগের মতো নেই। ব্যক্তিগত কারণে এটা হয়েছে… কোনো পেশাগত দ্বন্দ্ব এতে জড়িত নয়। এটা ব্যক্তিগত কিছু হৃদয়বিদারক অনুভূতি।

কেন সম্পর্কটা আগের মতো নেই জানতে চাইলে অজয় বলেন, সে বিষয়টি নিয়ে বলতে আমি আগ্রহী নই।

 

basic-bank

Be the first to comment on "ভালো যাচ্ছে না করন-কাজলের সম্পর্ক!"

Leave a comment

Your email address will not be published.


*