শিরোনাম

অস্ট্রেলিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ৯৩১ যৌন হয়রানীর মামলা

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ায় ৪২ বছর বয়েসী এক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষকের বিরুদ্ধে ৯৩১ টি শিশু যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ইন্টারনেটে জাস্টিন বিবার ছদ্মবেশ ধারণ করে লোকটি শিশুদের কাছ থেকে স্পষ্ট ছবি পাঠাতে উৎসাহিত করতো বলে কুইন্সল্যান্ড পুলিশ জানায়। গর্ডন ডগলাস চালমার্সের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতন ছাড়াও এ সপ্তাহে আরো তিনটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

দেশটির এক গোয়েন্দা ইন্সপেক্টর জন রওসি এই ধরণের কাজকে প্রকাশ্যে ভয়ঙ্কর অপরাধের শামিল উল্লেখ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের ভক্ত, গানপ্রেমী শিশু ও তাদের বাবা-মা দের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। এটা সত্য যে অনেক শিশুরাই সেলিব্রেটিদের অনুসরণ করে এবং তারা অনলাইন নিরাপত্তা সম্পর্কে খুব একটা সতর্ক নয়। আর এই সুযোগটিই নেয় এসব শিক্ষিত ও স্মার্ট অপরাধীরা, জানান রওসি।

basic-bank

Be the first to comment on "অস্ট্রেলিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ৯৩১ যৌন হয়রানীর মামলা"

Leave a comment

Your email address will not be published.


*