নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধান আশফাক-ই আজমসহ চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে আজ ভোররাত থেকে বাসার চারপাশ ঘিরে ফেলে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রইসুল আজম জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশের বাসাটি রাতেই ঘিরে ফেলা হয়। পরে ভোরের আলো ফোটার আগেই চার জঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
Be the first to comment on "জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি প্রধানসহ ৪ জঙ্গি আটক"