শিরোনাম

জেলের মধ্যে কেমন হতে চলেছে শশীকলার জীবন?

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শশীকলা নটরাজন সহ মোট তিনজনের চার বছরের কারাদণ্ড হয়েছে। সেই মতো বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগারে এসে আত্মসমর্পণ করতে হয়েছে শশীকলাকে।

জানা গেছে, শশীকলাকে আর পাঁচজন বন্দির মতোই জেলের খাবার খেতে হবে। দুজন নারী বন্দির সঙ্গে একই ব্যারাকে থাকতে হবে। শীতাতপনিয়ন্ত্রিত কারাগারের আবেদন জানানো হয়েছিল যা আদালত খারিজ করে দিয়েছে।

৬৬ কোটি টাকার বেশি আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শাস্তি পাওয়া শশীকলার জেলে প্রতিদিন আয় হবে ৫০ টাকা, তাও আবার মোমবাতি বানিয়ে। জেলে ঢোকা প্রতিটি বন্দিকেই সবার প্রথমে কী কাজ করতে হবে তা বলে দেওয়া হয়।

এদিন জেলে ঢোকার আগেই দৃশ্যত ভেঙে পড়তে দেখা গেছে শশীকলাকে। স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে গলার চেন, হাতের ঘড়ি খুলে দিয়ে জেলে পরার নীল শাড়ি হাতে নিয়ে ভেতরে ঢুকে যেতে হয়েছে শশীকলাকে। জেল থেকে শশীকলাকে নিয়ম মেনে একটি থালা ও একটি মগ দেওয়া হয়েছে।

আবেদন জানানো হয়েছিল বাড়িতে তৈরি খাবার যদি শশীকলাকে দেওয়া যায়। সেই আবেদনও একই সঙ্গে আদালত খারিজ করে দিয়েছে। বলা হয়েছে, কোনো ধরনের বিশেষ ব্যবস্থা শশীকলার জন্য করা হবে না। জেলের রুল বুকে যে নিয়ম রয়েছে তাই শশীকলাকে মানতে হবে।

এবার একনজরে জেনে নেওয়া যাক শশীকলাকে কী দেওয়া হচ্ছে আর কী দেওয়া হচ্ছে না।

যা দেওয়া হচ্ছে না শশীকলাকে
শীতাতপনিয়ন্ত্রিত জেলখানা, ঘরের তৈরি খাবার, জয়ললিতা যে কারাগারে ছিলেন তার পাশের কারাগার, একজন সব সময়ের সহযোগী।

যা দেওয়া হচ্ছে শশীকলাকে
একটি বিছানা, ২৪ ঘণ্টার পানির ব্যবস্থা, টিভি, হাঁটার জায়গা, ওয়েস্টার্ন কমোড।

basic-bank

Be the first to comment on "জেলের মধ্যে কেমন হতে চলেছে শশীকলার জীবন?"

Leave a comment

Your email address will not be published.


*