নিউজ ডেস্ক : ময়মনসিংহ সদর উপজেলার দড়িবাবুখালি এলাকায় শিশু সোনিয়া আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যা মামলায় ধর্ষক-হত্যাকারী রফিকুল ইসলাম কাজলকে (২২) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া। তিনি জানান, ২০১২ সালের ৩ এপ্রিল ধর্ষণ করে ওই শিশুকে হত্যা করা হয়।

Be the first to comment on "শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় যুবকের ফাঁসি"