নিউজ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জের বাদুরগাছা গ্রাম থেকে ৫টি অস্ত্র, বিপুল পরিমান মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ৪ মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ বুধবার ভোররাতে বারোবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে র্যাব এসব অস্ত্র, মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, সাতক্ষীরার ভায়রা গ্রামের রওশন আলীর ছেলে জামাল হোসেন, কালীগঞ্জের বাদুরগাছার আবুল কাশেরে ছেলে সোহেল রানা ও সোহান, একই গ্রামের সামছুল আলমের ছেলে কনক । তাদেও কাছ থেকে ৪টি পাইপগান, ১টি রিভালবার, ৭৯৫ পিস ইয়বা, ৩২১ বোতর ফেনসিডিল ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকাসহ ৪ জামাল, সোহেল রানা, সোহান ও কনক নামের ৪ জনকে আটক করে। তারা সবাই অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে র্যা ব জানায়। র্যাব হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
উলে¬খ্য, গত ২৮ অক্টোবর ইউপি চেয়ারম্যান আবুল কালাম সহ ৫ জন ২টি হাত বোমা, ইয়াবা ও ফেনসিডিল নিযে র্যাবের হাতে আটক হয়ে জেল হাজতে রয়েছে।
গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে তিনি বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
ঝিনাইদহে অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটক ৪

Be the first to comment on "ঝিনাইদহে অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটক ৪"