নিউজ ডেস্ক : ৪ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ক্রিকেট মাঠে গড়াবার কথা থাকলেও বৃষ্টির কারণে সেদিন আর মাঠে গড়ায়নি চতুর্থ আসরের কোন ম্যাচ। দুই দিন স্থগিত রেখে অবশেষে মঙ্গলবার(০৮ নভেম্বর) দুপুর ২টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আসর।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা। আর টস হেরে এখন ব্যাটিং করছে তামিম ইকবালের চট্টগ্রাম।
চিটাগং ভাইকিংস : তামিম ইকবাল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, এনামুল হক, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, টাইমাল মিলস, জাকির হাসান, নাজমুল হোসেন মিলন।
কুমিল্লা ভিক্টোরিয়ানস : মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাশ, আশহার জায়েদি, ইমাদ ওয়াসিম, সোহেল তানভির, মারলন স্যামুয়েল, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরিফ ও আল-আমিন হোসেন।

Be the first to comment on "টসে জিতে ফিল্ডিংয়ে মাশরাফির কুমিল্লা"