নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ শুরু হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নাঈম ইসলামের রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য সবচেয়ে বড় উপভোগ্য বিষয় হতে যাচ্ছে তামিম ইকবাল এবং ক্রিস গেইলের ওপেনিং জুটি।
কেমন হবে মুহূর্তটা? উইকেটের একপ্রান্তে দেশসেরা ওপেনার তামিম ইকবাল আর অন্যপ্রান্তে ক্যারিবীয় দানব ক্রিস গেইল। দুজন ক্রিজে থাকলেই ঝড় উঠে স্টেডিয়ামে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ প্রথমবারের মত এই দুজন ইনিংস শুরু করতে যাচ্ছেন। দর্শকরা অধীর অপেক্ষায় আছে তামিম-গেইলের ঝড় দেখার জন্য।
রংপুরে আছে তরুণ ওপেনার সৌম্য সরকার। অফ ফর্মে থাকা সৌম্য যদি আজ জ্বলে উঠতে পারেন তবে দর্শকদের ষোলকলা পূর্ণ হবে।

Be the first to comment on "টসে জিতে ব্যাটিং নিল রংপুর রাইডার্স"