শিরোনাম

ডিসেম্বরে পাক-ভারত ক্রিকেট সম্পর্ক নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক : পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট কর্তারা আরো একবার নিজেদের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ পাচ্ছে। কাশ্মীর হামলার পর তলানিতে পৌঁছা দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নিয়ে আগামী আগামী ১৭ ডিসেম্বর আলোচনায় বসবেন উভয় দেশের প্রতিনিধিরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রে জানা গেছে, শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় দুই দেশের মধ্যে আলোচনা হবার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। কলম্বোতে পিসিবি ও এসিসি চেয়ারম্যান শাহরিয়ার খান ছাড়া সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও প্রধান নির্বাহী সুবহান আহমেদ উপস্থিত থাকবেন।

সম্প্রতি কেপটাউনে আইসিসি এক্সিকিউটিভ বোর্ড সভায় শেঠী ও বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর মিলে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় একটি সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সেখানে ঠাকুর একটি বিষয় স্পষ্ট করেছেন যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন কোনভাবেই সম্ভব নয়, কারন তাদের সরকার এতে সমর্থন করবে না। তবে বিসিসিআই প্রধান এর পরিবর্তে কয়েকটি দেশ নিয়ে ভারতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেন। ভেন্যু ভারত অথবা নিরপেক্ষ যেকোন জায়গায় হতে পারে যেখানে পাকিস্তান ও ভারত একে অপরের মোকাবেলা করতে পারে। সূত্রটি আরো জানিয়েছে ঠাকুরের এই প্রস্তাবটি একেবারেই প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতোমধ্যেই আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।

এদিকে এসিসির দুজন কর্মকর্তা লাহোরে গিয়ে চলতি সপ্তাহে শাহরিয়ার খানের সাথে দেখা করে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি ও ২০১৭ ও ২০১৮ সালে দুটি এসিসি ইভেন্ট আয়োজনের ব্যপারে কথা বলেছে। তবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত পিসিবি অপেক্ষা করবে। সেই পর্যন্ত তারা দেখবে ইন্দো-পাক সম্পর্ক কোনদিকে যায়। ২০০৭ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে কোন ধরনের দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়নি ভারত। আর সেটা নিয়ে আইসিসির কাছে আইনানুযায়ী ক্ষতিপূরণ দাবীর ব্যবস্থা করছে পিসিবি। আইসিসি ক্রিকেট লীগে পাকিস্তান নারী দলের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ খেলতে ভারতের অস্বীকৃতির বিষয়টি কেপটাউনে আইসিসিকে অবহিত করেছে পিসিবি। এর প্রেক্ষিতে আইসিসি টেকনিক্যাল কমিটি পাকিস্তানকে ৬ পয়েন্ট পুরস্কৃত করেছে।

basic-bank

Be the first to comment on "ডিসেম্বরে পাক-ভারত ক্রিকেট সম্পর্ক নিয়ে আলোচনা"

Leave a comment

Your email address will not be published.


*