শিরোনাম

নাসিক নির্বাচন : আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক ১৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী ১৪ ডিসেম্বর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আজ রবিবার কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে আইনশৃঙ্খলা বৈঠকে সবদিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব আরো বলেন, “নারায়ণগঞ্জ সিটি নির্বাচন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। আশা করছি, নারায়ণগঞ্জবাসী ও জাতি একটি ভালো নির্বাচন দেখবে। ভালো নির্বাচন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র জমা দেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার ও ‘ধর্মীয় সংখ্যালঘু’ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘যথাসময়ে’ কার্যক্রম নেবেন।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, বিএনপিসহ আটটি দল। তবে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট হবে। প্রতীক বরাদ্দের পর ৫ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা।

basic-bank

Be the first to comment on "নাসিক নির্বাচন : আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক ১৪ ডিসেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*