শিরোনাম

টাকাওয়ালা স্বামী খুঁজছেন রাখি

নিউজ ডেস্ক : টেলিভিশন শো এর সাহায্যে পাত্র খুঁজেছিলেন রাখি সাওয়ন্ত। শো এর নাম ছিল রাখি কা স্বয়ম্বর।

রাখিকে স্ত্রী হিসেবে পাওয়ার আশায় শোতে নাম লিখিয়েছিলেন অনেক পুরুষ। সেই শো থেকে ইলেশ পারুজানওয়ালাকে বেছে নিয়েছিলেন রাখি সাওয়ন্ত। এনগেজমেন্টও হয়েছিল তাদের। কিন্তু সেই বাগদান বিয়ে পর্যন্ত গড়ায়নি। কেন? সেই নিয়ে মুখ খুললেন রাখি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাখি ভালো বিয়ের প্রস্তাব পাওয়ার জন্য তাঁর ‘স্ট্রাগল’ এর কথা জানিয়েছেন। বলেছেন, ”ইলেশের সঙ্গে আমি এনগেজমেন্ট করেছিলাম টাকার জন্য। আমি ফ্ল্যাট কিনতে চেয়েছিলাম। মিথ্যে কেন বলব? ডিভোর্স দেব বলে কাউকে আমি বিয়ে করতে চাই না। আমি কারোর সঙ্গে ডেট করছি না। মিডিয়ায় আমার ইমেজ ভালো না। তাই ভালো প্রত্যাশাও করতে পারি না। আমি কোনো যুবককে বা কোনো স্ট্রাগলারকে বিয়ে করতে পারব না। আমি একজন ম্যাচিওর মানুষের খোঁজে আছি। এমন একজন যে আমাকে কেয়ার করবে, আমার চাহিদাগুলো বুঝবে।

basic-bank

Be the first to comment on "টাকাওয়ালা স্বামী খুঁজছেন রাখি"

Leave a comment

Your email address will not be published.


*