নিউজ ডেস্ক : দুর্ভাগ্যজনকভাবে বিয়ে স্থগিত অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল বিয়ে হওয়ার কথা ছিল তাঁর।
কিন্তু, আচমকা পাত্র সুরজিৎ হোরির বাবা মারা গেছেন। তাই আপাতত বিয়ে হচ্ছে না তাঁদের।
কনীনিকা ও সুরজিতের বিয়ে ঠিক হওয়ার কিছু পরেই শারীরিক অসুস্থতা ও বয়সজনিত সমস্যা নিয়ে কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালের ভর্তি হন সুরজিৎ হোরির বাবা। বেশ কয়েক দিন তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। সোমবার মারা যান তিনি। তাই আপাতত বিয়ে হচ্ছে না কনীনিকার। কনীনিকা জানিয়েছেন, বিয়ে নিয়ে এই মুহূর্তে কিছু ভাবছেন না তিনি। ঘটনায় তিনি মর্মাহত।
রায়চকে ষড়রিপু ছবির শুটিং করতে গিয়েছিলেন কনীনিকা। সেখানে গিয়ে সুরজিতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। ওখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সুরজিৎ। তাদের প্রি-ম্যারেজ হানিমুনও হয়ে গেছে। সুরজিতের প্রথম পক্ষের ছেলে দ্রোণকে নিয়ে প্যারিস গিয়েছিলেন তারা।

Be the first to comment on "বিয়ে হলো না কনীনিকার"