শিরোনাম

প্রিয়াঙ্কার হলিউড স্বপ্নের ইতি?

নিউজ ডেস্ক : প্রিয়াঙ্কার হলিউড কেরিয়ার কি সঙ্কটে? অনেকেই বলবেন, শিগগিরই হলিউডে ডোয়েন জনসনের সঙ্গে অভিনীত তাঁর প্রথম ছবি বেওয়াচ মুক্তি পেতে চলেছে। কোয়ান্টিকো সিরিজের সাফল্য, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি, এর মাঝে আবার কেরিয়ার সঙ্কটে পড়ার অবকাশ কোথায়!

অবকাশ রয়েছে।

খবরটি কোয়ান্টিকো সিরিজ ঘিরেই। প্রথম সিজনের বিরাট সাফল্যের পর দ্রুত দ্বিতীয় সিজনও টিভিতে সম্প্রচার শুরু করার সিদ্ধান্ত নেয় নির্মাতা সংস্থা। সেই মতো দ্বিতীয় সিজন শুরু হয়। কিন্তু মাস খানেক ধরে সম্প্রচার হওয়ার পর রেটিং দ্রুত হারে কমতে থাকে। এখন রেটিং এতটাই কম যে শো বন্ধ করার কথাও ভাবছেন তাঁরা। আর এখানেই প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড কেরিয়ার নিয়ে।
কোয়ান্টিকো’র পর হলিউডে নিজের কেরিয়ার নিয়ে বেশ সিরিয়াস ছিলেন PC. ফলে বাজিরাও মাস্তানির পর আর কোনও বলিউড ছবি তিনি সাইন করেননি বলেই খবর। তার মধ্যে বেওয়াচের অফারও আসে। সব মিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছিল তাঁর। কিন্তু হঠাত্‍ করে এ ঘটনায় এখন খানিকটা ব্যাকফুটে প্রিয়াঙ্কা।

সূত্র: এই সময়

basic-bank

Be the first to comment on "প্রিয়াঙ্কার হলিউড স্বপ্নের ইতি?"

Leave a comment

Your email address will not be published.


*