শিরোনাম

প্রিয়াঙ্কাকেই বেশি পছন্দ বাণী কাপুরের

নিউজ ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়াকেই বেশি পছন্দ বাণী কাপুরের। তাঁর স্টাইল, চলন-বলন, ফ্যাশন সেন্স বেশি টানে তাঁকে।

দীপিকা, ঐশ্বরিয়ার থেকেও। একটি সাক্ষাৎকারে জানালেন বাণী। বাকি দুই নায়িকাকে যে পছন্দ করেন না, এমন নয়। তাঁদের অভিনয় দারুণ লাগে তাঁর। তবে প্রিয়াঙ্কার ফ্যাশন সেন্স বেশি টানে। শুধু দেশের অ্যাওয়ার্ড ফাংশন নয়, হলিউডে কাজ করার জন্য বিদেশের অনুষ্ঠানেও নিয়মিত যোগ দেন পিচি চপস। হাঁটেন রেড কার্পেটে। অস্কারের মঞ্চেও প্রেজেন্টার হয়েছেন। তাই রেড কার্পেটে নিজেকে কীভাবে ক্যারি করতে হয়, দারুণ জানানে প্রিয়াঙ্কা। মত ‘‌বেফিকরে’‌ নায়িকার। শুক্রবারই মুক্তি পেয়েছে আদিত্য চোপড়া পরিচালিত ‘‌বেফিকরে’‌। বিপরীতে রণবীর সিং। সেখানে দর্শকদের মন কেড়েছে হট বাণী।
সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "প্রিয়াঙ্কাকেই বেশি পছন্দ বাণী কাপুরের"

Leave a comment

Your email address will not be published.


*