নিউজ ডেস্ক : শিল্পী মিথুন সরকার চারুকলা থেকে পড়াশুনার পাশাপাশি অভিনয় করতেন মঞ্চে। পড়াশুনা শেষ করে কর্মজীবন শুরু করেন মিডিয়াতে, আর্ট ডিরেক্টর হিসেবে।
জয়যাত্রা, রানওয়ে, ক্রান্তি, নেকাব্বরের মহাপ্রয়াণ ছবিতে শিল্পনির্দেশনার কাজ করেছেন। এ ছাড়াও কাজ করেছেন অনেক নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে। কাজের প্রতি তার ভালোবাসা সর্বজনবিদিত।
সেই ধারাবাহিকতায় খিজির হায়াত নির্দেশিত অ্যান্টি টেররিজম ক্যাম্পেইন এর বিজ্ঞাপনগুলোতে তিনি অভিনয় ও শিল্পনির্দেশনার কাজ করেন। সেই বিজ্ঞাপনগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। প্রশংসিত হয়ে মিথুন সরকারের কাজ। সেই ধারাবাহিকত এবার অব্যাহত রাখলেন তিনি।
মিথুন সরকার সম্প্রতি খিজির হায়াত নির্দেশিত আরকেটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এতে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। জাতীয় রাজস্ব বোর্ডের এই বিজ্ঞাপনটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে গাজীপুরের মাওনায়। আগামী ১০ ডিসেম্বর থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হবে বিজ্ঞাপনটি।

Be the first to comment on "টিভি বিজ্ঞাপনে মিথুন সরকার"