শিরোনাম

পাহাড়ি কইন্যা পরী

নিউজ ডেস্ক : কিছুদিন আগেই তাকে দেখা গেছে অ্যাকশন কুইন হিসেবে। ‘রক্ত’ মুভির মাধ্যমে এই পরিচিতি পেয়েছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

এই ঢালিউড কুইন এবার সাজবেন পাহাড়ী মেয়ের সাজে। নতুন ছবি ‘চাঁদনী’-তে অভিনয় করতে যাচ্ছেন পুতুল মুখের এই অভিনেত্রী।
শামীমুল ইসলাম চৌধুরীর পরিচালনায় ‘চাঁদনী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ছবিতে একজন সহজ-সরল এবং দরিদ্র পাহাড়ী মেয়ের ভূমিকায় দেখা দেবেন পরী। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়ক আসিফ নূর।

পাহাড় এমনিতেই পরীমনিকে কাছে টানে। তারপর এরকম একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি শেষ দিকে শুটিং শুরু হবে। শুটিং হবে বান্দরবানের গহীন পাহাড়ে। চরিত্র ফুটিয়ে তুলতে বরাবরই পরিশ্রমী পরীমনি। তাই নতুন রুপে দর্শকরা তাকে ভালোভাবেই গ্রহণ করবে এটাই সবার প্রত্যাশা।

basic-bank

Be the first to comment on "পাহাড়ি কইন্যা পরী"

Leave a comment

Your email address will not be published.


*