শিরোনাম

টুকুর মামলা পুনঃশুনানি করতেই হবে

নিউজ ডেস্ক : দুর্নীতির মামলায় সাবেক বিদুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খালাসের রায় বাতিল করে হাইকোর্টে পুনঃশুনানির সিদ্ধান্ত রিভিউ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রবিবার (১২ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

আদেশের বিষয়ে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এখন ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিল হাইকোর্টে শুনানি করতেই হবে।

৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন।

কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা একই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে নয় বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায় রিভিউ (পুর্নবিবেচনা) চেয়ে আবেদন করে টুকু। রবিবার এ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

basic-bank

Be the first to comment on "টুকুর মামলা পুনঃশুনানি করতেই হবে"

Leave a comment

Your email address will not be published.


*