নিউজ ডেস্ক : ডানেডিনে টেস্টে বৃষ্টির কারণে পঞ্চম দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছে।
এই ম্যাচে দুই দলের সামনেই সুযোগ ছিল ফলাফল নিজেদের ফেবারে নেওয়ার। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করে ৩০৮ রান সংগ্রহ করে। যার জবাবে নিউজিল্যান্ড ৩৪১ রান জমা করে স্কোরবোর্ডে। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৬ উইকেটে ২২৪ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করে। ফলে ১৯১ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত হলে আম্পায়াররা ম্যাচটি ড্র ঘোষণা করেন।
চতুর্থ দিনে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৫৬ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ১৪০ রান করা ওপেনার ডিন এলগার সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে আউট হন। হাশিম আমলা ২৪, জেপি ডুমিনির ব্যাট থেকে আসে ৩৯ রান।
দু’টি করে উইকেট লাভ করেন নেইল ওয়াগনার ও জিতান প্যাটেল। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩০৮ রানের জবাবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসেনর (১৩০) সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪১ রান তোলে স্বাগতিকরা। হাফসেঞ্চুরি হাঁকান জিত রাভাল ও বিজে ওয়াটলিং।
আগামী ১৬ মার্চ সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েলিংটনে মুখোমুখি হবে এই দুই দল।

Be the first to comment on "বৃষ্টিতে ডানেডিনের টেস্ট ড্র"