নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে ৬টি গরু কোরবানি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পূর্ব পুরুষ ও পরিবারের সদস্যদের নামে গরুগুলো কোরবানি করা হয়। পরে কোরবানির মাংস বিতরণ করা হয় এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে।
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা মো. নওয়াব আলী জুয়াজ্জিন হাফেজ কাজী ইয়াদ আলীর নেতৃত্বে পশুগুলো জবাই করা হয়। তিনি বলেন, ‘টুঙ্গিপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের পর সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীর বাড়িতে আমরা কোরবানির গরু জবাই শুরু করি। কোরবানি করা হয় প্রধানমন্ত্রীর পূর্ব পুরুষ ও পরিবারের সদস্যদের নামে।’ তিনি জানান, শনিবার (১০ সেপ্টেম্বর) টুঙ্গিাপাড়ার পাটগাতী হাট থেকে প্রধানমন্ত্রীর পারিবারিক টাকায় গরু ছয়টি কেনা হয়।
প্রধানমন্ত্রীর বাড়ির তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকা বৈকুণ্ঠ বিশ্বাস বলেন, ‘এ বছর ৬টি গরু কোরবানি করা হয়েছে। আর কেরবানির মাংস বিতরণ করা হয়েছে অসহায় ও দুঃস্থদের মাঝে।’

Be the first to comment on "টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে ৬টি গরু কোরবানি"