শিরোনাম

টেকনাফে ৪৩৩ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলায় জলপথ ও উখিয়ার স্থলপথ সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা চালানোর সময় ৪৩৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফে ৩৭টি নৌকায় ৪০০ জন ও উখিয়ায় ৩৩ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে ফেরত পাঠানো হয়।
গতকাল রোববার রাত আটটা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত টেকনাফের হ্নীলা, লেদা ও দমদমিয়া পয়েন্ট দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী ও উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৯ অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ্যে তিনটি সীমান্তছাউনিতে সন্ত্রাসী হামলার পর সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে প্রায় তিন মাস ধরে বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "টেকনাফে ৪৩৩ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি"

Leave a comment

Your email address will not be published.


*