নিউজ ডেস্ক : অধিনায়ক হিসেবে সময়টা মোটেও ভালো যাচ্ছে না অ্যালিস্টার কুকের। ভারত সফরে একের পর এক পরাজয়ে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি।
আজ শুক্রবার সিরিজের পঞ্চম টেস্ট খেলতে নেমে ব্যাটিংয়ে বিশেষ সুবিধা করতে পারেননি। তবে ব্যক্তিগত রেকর্ডের খাতায় আরও একটি পরিসংখ্যান যুক্ত করে নিলেন তিনি।
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে সবচেয়ে কম বয়সে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। চেন্নাই টেস্টের আগে এই মাইলফলক থেকে মাত্র ২ রান দূরে ছিলেন তিনি। তাই ১০ রান করে রবীন্দ্র জাদেজার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেও রেকর্ড গড়তে কোনো সমস্যা হয়নি ইংলিশ অধিনায়কের।
২০০৭ সালে ৩৪ বছর ২ মাস বয়সে এই মাইলফলক স্পর্শ করেছিলেন লিটল মাস্টার। তবে এই ইংলিশ ওপেনার ৩২ বছর থেকে ৮ দিন দূরে থেকেই ১১ হাজার রান করে টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন। এছাড়া তিনি শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন। ১১ হাজার রান করতে ক্যারিয়ারের ১০ বছর সময় নিয়েছেন কুক। অন্যদিকে সাঙ্গাকারা সময় নিয়েছিলেন ক্যারিয়ারের ১৩ বছর ১৯৯ দিন।

Be the first to comment on "টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন অ্যালিস্টার কুক"