নিউজ ডেস্ক : অল্পের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ের আটে ওঠা হলো না মুশফিকুর রহিমদের। মিরপুর টেস্টে ১০৮ রানের ব্যবধানে হারের পর অবশ্য একেবারে খালি হাতেও ফিরতে হয়নি। রেটিং পয়েন্ট বেড়েছে আট। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করায় বাংলাদেশের রেটিং ৫৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫। অপরদিকে, ইংল্যান্ডের কমেছে রেটিং তিন পয়েন্ট। অবস্থান পরিবর্তন হয়নি কোন দলেরই। ইংল্যান্ড ধরে রেখেছে চতুর্থ স্থান আর বাংলাদেশ আছে নয় নম্বরে।
ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৮ থেকে কমে বর্তমানে ১০৫ হয়েছে। ৬৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে চলতি শারজা টেস্ট হারলেই কার্লোস ব্রেথওয়েটের দল হারাবে কিছু রেটিং পয়েন্ট।
সেক্ষেত্রে বাংলাদেশ আটে ওঠার লড়াইয়ে অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে ভারত আছে শীর্ষে। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান দুইয়ে আর ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে।

Be the first to comment on "টেস্ট র্যাংকিংয়ের আটে ওঠার দ্বারপ্রান্তে বাংলাদেশ"