শিরোনাম

ট্রাম্পকে নিয়ে মস্করা করলেন বারাক ওবামা

নিউজ ডেস্ক : রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মস্করা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বি সি টিভি–র জনপ্রিয় হাসির অনুষ্ঠান ‘‌জিমি কিমেল লাইভ’‌–এ ওবামা বলেন, ট্রাম্পকে দেখে তাঁর কেবলই হাসি পায়। কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন, ‘‌মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট ওবামা নিকৃষ্টতম প্রেসিডেন্ট হতে চলেছেন।’‌ তাই নিয়ে ওবামা বলেন, অবশেষে প্রেসিডেন্ট পদ ছাড়ছি। তৃতীয়বার প্রেসিডেন্ট হলে মিশেল নির্ঘাৎ আমাকে ডিভোর্স দেবে। এরপরেই উঠে আসে ভোটে কারচুপি প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প বারবারই জানিয়েছেন, তাঁকে হারাতে ভোটে কারচুপি করা হবে। সেই নিয়ে ওবামা বলেন, সম্প্রতি ওভাল অফিসে কাঁচের গ্লাসে গল্ফ বল ফেলার বাজিতে কৌতুক অভিনেতা বিল মারের কাছে হেরে গেলাম। তিনি বারবারই জিতছিলেন। গ্লাসটায় নিশ্চয়ই কারচুপি করা হয়েছিল!‌

basic-bank

Be the first to comment on "ট্রাম্পকে নিয়ে মস্করা করলেন বারাক ওবামা"

Leave a comment

Your email address will not be published.


*