শিরোনাম

‘ট্রাম্পকে ভোট না দিলে বাধবে নিউক্লিয়ার যুদ্ধ’

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিয়ে হিলারি ক্লিনটনকে জয়যুক্ত করলে বিশ্ববাসীকে নিউক্লিয়ার যুদ্ধের মধ্যে পড়তে হতে পারে বলে মত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক জোটসঙ্গী। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার সংসদ সদস্য ভ্লাদিমির ঝিরিনোভোস্কি এ মন্তব্য করেছেন।

ঝিরিনোভস্কি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পই একমাত্র ব্যক্তি যে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে পারেন।

পুতিনের কাছ থেকে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি অব রাশিয়ার (এলডিপিআর) এই নেতা বলেন, ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিতে পারেন।

বিভিন্ন বিষয়ে মন্তব্য করে লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য রাশিয়ানদের মধ্যে অনেকেই ঝিরিনোভস্কিকে ‘অসভ্য’ বলে মনে করলেও ক্রেমলিনের সিদ্ধান্তের ক্ষেত্রে তাকে খুব বিশ্বস্ত বলে মনে করা হয়।

পার্লামেন্টের নিম্নকক্ষের ১১ তলায় নিজের অফিসে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে না। একমাত্র যুদ্ধ শুরু হলেই দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের ৮ তারিখ যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিবেন। যদি তারা বিশ্বের শান্তির জন্য ভোট দেন তবে তারা ট্রাম্পকে ভোট দিবেন। কিন্তু যদি তারা হিলারিকে ভোট দেন তাবে তারা যুদ্ধের জন্য ভোট দিবেন এবং এটা হবে একটি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র। সবখানেই হিরশিমা ও নাগাসাকির মতো অবস্থা হবে।

basic-bank

Be the first to comment on "‘ট্রাম্পকে ভোট না দিলে বাধবে নিউক্লিয়ার যুদ্ধ’"

Leave a comment

Your email address will not be published.


*